রাজধানীতে পিকআপের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে পিকআপ ভ্যানের চাপায় অটো রিকশার যাত্রী মুসলিম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।বুধবার (১

2026-04-01T16:06:48+00:00
2026-04-01T16:06:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীতে পিকআপের চাপায় অটোরিকশার যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে পিকআপ ভ্যানের চাপায় অটো রিকশার যাত্রী মুসলিম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তাঁতী বাজার মোড়ে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে পথচারী ও স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩ টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত ব্যক্তির ভাগিনা মো. আল আমিন জানান, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জর রাজেন্দ্রপুরে তাদের বাড়ি। বাসাতেই থাকতেন তিনি। গত কয়েকদিন আগে মেয়ের ঘরের ১৯ মাসের নাতি পুরান ঢাকার নিবেদিতা হাসপাতালে ভর্তি হয়।
আরও পড়ুন

তিনি আরও জানান, আজকে হাসপাতাল থেকে ছুটি হয়। মেয়ে সোনিয়া তার ১৯মাসের ছেলে হাসান কে নিয়ে অটোরিকশায় করে কেরানীগঞ্জের বাসায় যাচ্ছিলেন। তাঁতিবাজার মোড়ে আসলে পিছন থেকে একটি পিকআপ ভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মুসলিম মিয়া রিকশা থেকে নিচে গেলে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পথচারীরা তাকে দ্রুত ন্যাশনাল মেডিকেলে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। তবে মেয়ে সোনিয়া ও নাতি হাসান অক্ষত আছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

এএডি/
  বিষয়:   রাজধানী  পিকআপ  অটোরিকশা  যাত্রী  নিহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: