ট্যাগ কর্মকর্তাদের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রশাসনের নিয়োগ দেওয়া ‘ট্যাগ কর্মকর্তাদের’ সক্রিয় উপস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে

2026-04-01T18:25:21+00:00
2026-04-01T18:29:11+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
ট্যাগ কর্মকর্তাদের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৬:২৯ পিএম
ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা আনোয়ার পলাশ। ছবি : সময়ের আলো
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রশাসনের নিয়োগ দেওয়া ‘ট্যাগ কর্মকর্তাদের’ সক্রিয় উপস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। 

বুধবার (১ এপ্রিল) দেখা যায়, মাঠপর্যায়ে তাদের সরাসরি তদারকির ফলে তেল বিতরণ কার্যক্রম এখন অনেকটাই স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং ভোগান্তিমুক্ত। 

জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে এবং চোরাচালান প্রতিরোধে বিভিন্ন ফিলিং স্টেশনে সম্প্রতি ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেন উপজেলা প্রশাসন।

মেসার্স নেজাম অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিত্তম কুমার সরকার, আলহাজ ছগীর আহমদ অটো গ্যাস ও ফিলিং স্টেশনে দায়িত্ব পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগ্রামার আনোয়ার পলাশ এবং মেসার্স এম এ মজিদ পেট্রোল পাম্পে ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ট্যাগ কর্মকর্তারা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি যাচাই, বিক্রয় কার্যক্রমে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে তেল পাচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন। 

এই তদারকি কার্যক্রমের মাধ্যমে বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমানো সম্ভব হবে বলে মনে করেন প্রশাসন।


বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যানবাহনগুলো নির্ধারিত লাইনে শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে। কোথাও বিশৃঙ্খলা কিংবা হুড়োহুড়ির দৃশ্য চোখে পড়েনি। প্রতিটি পাম্পে দায়িত্বরত ট্যাগ কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে তেল বিতরণ কার্যক্রম তদারকি করছেন।

নিশাত নামের এক মোটরসাইকেল চালক বলেন, আগে অনেক সময় লাইনে থেকেও তেল পাওয়া যেত না। আবার প্রভাবশালীরা লাইনের বাইরে গিয়ে তেল নিয়ে যেত। এখন এসব বন্ধ হয়েছে। নিয়ম মেনে দ্রুত তেল পাচ্ছি।

একটি ফিলিং স্টেশনের কর্মচারী বলেন, প্রশাসনের নজরদারি থাকায় এখন আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছি। আগের মতো বিশৃঙ্খলা নেই।

আলহাজ ছগীর আহমদ অটো গ্যাস ও ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা আনোয়ার পলাশ বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে তেল সরবরাহ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখা। আমরা প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত পাম্পে অবস্থান করে পুরো প্রক্রিয়া মনিটরিং করছি। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ট্যাগ কর্মকর্তা  তদারকি  পাম্প  শৃঙ্খলা  সাতকানিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: