সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৪

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের

2026-04-01T17:51:42+00:00
2026-04-01T17:51:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৪
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম 
মো. ওবায়েদ উল্লাহ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের বনপুকুর খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়েদ উল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা সামছুল আলমের ছেলে।

আহতরা হলেন, নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াছিন আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাইক্রোবাসটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবায়েদ উল্লাহকে মৃত ঘোষণা করেন। 

মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বপরিবারে কক্সবাজারের ঈদগড় এলাকায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। নিহতের মা ওমরাহ হজ পালন শেষে বাড়ি ফিরছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   লোহাগাড়া  সড়ক দুর্ঘটনা  কিশোর  মৃত্যু  আহত  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: