রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পদবিসহ ১০ ভুল

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ মোট ১০টি ভুল পাওয়া

2026-04-01T20:28:07+00:00
2026-04-01T20:28:07+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পদবিসহ ১০ ভুল
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ মোট ১০টি ভুল পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির মূল লেখায়ই চারটি বানান ভুল। বিজ্ঞপ্তির ২য় ও ৩য় লাইনে ‘গুচ্ছভূক্ত’, ‘শিক্ষাবষের্র’, ‘অনুষ্টিত’ ও ‘লক্ষে’ শব্দগুলো ভুলভাবে লেখা হয়েছে। বাংলা একাডেমি অনুযায়ী সঠিক বানান হবে যথাক্রমে ‘গুচ্ছভুক্ত’, ‘শিক্ষা বর্ষের’, ‘অনুষ্ঠিত’ ও ‘লক্ষ্যে’।

Advertisement
এ ছাড়া বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের পদবীতেও ভুল রয়েছে। সেখানে ‘রেজিস্ট্রার (ভারপাপ্ত)’ লেখা হলেও সঠিক হবে ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’।

বিজ্ঞপ্তির অনুলিপিতে রয়েছে আরও পাঁচটি ভুল। অনুলিপির ৩ নম্বরে ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ’ এবং ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ’ উল্লেখ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের কোনো বিদ্যমান বিভাগের নাম নয়। প্রকৃত নাম যথাক্রমে ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ’ এবং ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ’।


এ ছাড়া অনুলিপির ৫ নম্বরে ‘শিউলিমালা মুজিব হল’ লেখা হয়েছে, যদিও হলটির সঠিক নাম ‘শিউলিমালা হল’। অনুলিপির ১৬ ও ১৭ নম্বরে দুই কর্মকর্তার পদবিতে ‘ডেপুটি চিপ’ ও ‘টিএসটু ভিসি’ লেখা হয়েছে, যা সঠিকভাবে হবে ‘ডেপুটি চিফ’ ও ‘পিএস টু ভিসি’। একই সঙ্গে ১৬ নম্বরের একই লাইনে ‘মেডিকেল’ ও ‘মেডিক্যাল’ দুটি ভিন্ন বানান ব্যবহার করা হয়েছে, যা লেখার অসামঞ্জস্য নির্দেশ করে।

এ বিষয়ে রেজিস্ট্রার দফতরের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. আমিনুল ইসলাম বলেন, আসন-বিন্যাস কমিটি দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলায় সম্ভবত গত বছরের ফরমেট ব্যবহার করে কেবল লেখা পরিবর্তন করে প্রকাশ করা হয়েছে। তাড়াহুড়োর কারণে এসব ভুল নজরে আসেনি। আমরা দ্রুত সংশোধন করবো।

সময়ের আলো/জোই
  বিষয়:   রেজিস্ট্রার  স্বাক্ষরিত  বিজ্ঞপ্তি  পদবি  ভুল  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: