বেশি দামে তেল বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তেল মজুত করে বেশি দামে বিক্রি করার অপরাধে বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪) নামে

2026-04-01T20:42:25+00:00
2026-04-01T20:42:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেশি দামে তেল বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম 
কোটালীপাড়া ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তেল মজুত করে বেশি দামে বিক্রি করার অপরাধে বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪) নামে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নে হাজরাবাড়ি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ
অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন। 


মো. মাসুম বিল্লাহ বলেন, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে কয়েকজন ব্যক্তি তেল মজুত করে বেশি দামে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বকুল চন্দ্র গাইন ও শিপ্রা শিখরী নামে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান আগামীতেও চলমান থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   তেল  বিক্রি  জরিমানা  গোপালগঞ্জ  কোটালীপাড়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: