চরমোনাই ঘাটে লঞ্চডুবি

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বার্ষিক মাহফিলের ঘাটে নোঙর করে রাখা একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। তবে লঞ্চে কোনো

2026-04-01T21:59:28+00:00
2026-04-01T21:59:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চরমোনাই ঘাটে লঞ্চডুবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ পিএম 
চরমোনাই ঘাটে লঞ্চডুবি। ছবি : সময়ের আলো
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বার্ষিক মাহফিলের ঘাটে নোঙর করে রাখা একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। তবে লঞ্চে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ডুবে যাওয়া ‘এমভি মানিক-৪’ নামের লঞ্চটি মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে যাত্রীদের নিয়ে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার ভোরে যাত্রীদের ঘাটে নামিয়ে দিয়ে সেটি পাড়েই অবস্থান করছিল। তবে ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা তুলিয়ে যায়। পরে দুপুরের দিকে লঞ্চটি পানিতে ডুবে যায়। 


এতে লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।

উল্লেখ, বুধবার দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে তিনদিনব্যাপী ঐতিহাসিক চরমোনাই মহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এফআর


  বিষয়:   বরিশাল  চরমোনাই  ঘাট  লঞ্চডুবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: