সন্তানের মরদেহ উদ্ধার, বাবা পলাতক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে লাবিব (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায়

2026-04-02T14:49:05+00:00
2026-04-02T14:49:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সন্তানের মরদেহ উদ্ধার, বাবা পলাতক
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:৪৯ পিএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের ত্রিশালে লাবিব (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সোহাগ মিয়াকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) বিকেলে লাবিবকে তার নানার বাড়ি থেকে নিয়ে যান বাবা সোহাগ মিয়া। তিনি সন্তানকে নিজের কাছে রাখার কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে যান। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটি ফিরে না আসায় উদ্‌বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিরামপুর ইউনিয়নের রায়ের গ্রাম ভাটিপাড়া এলাকায় নানার বাড়ির কিছুটা দূরে প্রতিবেশী ইলিয়াসের বাড়ি সংলগ্ন সড়কের পাশে লাবিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


স্থানীয়রা জানান, রায়ের গ্রামের হারিজ ডাকাতের ছেলে সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি একাধিক বিয়ে করেছেন। লাবিবের মা লামিয়া তার তৃতীয় স্ত্রী।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করি। শিশুটিকে বাবা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সন্তান  মরদেহ উদ্ধার  বাবা  পলাতক  ত্রিশাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: