লুবাবার হবু স্বামী সম্পর্কে যা জানা গেল

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

আলোচিত সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবার বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে জীবনসঙ্গীর

2026-04-02T17:12:07+00:00
2026-04-02T17:12:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
লুবাবার হবু স্বামী সম্পর্কে যা জানা গেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:১২ পিএম 
সিমরিন লুবাবা ও হবু স্বামী মাহমুদ বিন মুনির। সংগৃহীত ছবি
আলোচিত সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবার বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে জীবনসঙ্গীর সঙ্গে একটি অস্পষ্ট ছবি পোস্ট করার পর থেকেই তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে সেই রহস্যের জট খুলেছেন খোদ লুবাবার জীবনসঙ্গী মাহমুদ বিন মুনির।

লুবাবার হবু বর মাহমুদ বিন মুনির একজন প্রবাসী আলেম। বর্তমানে তিনি পরিবারের ব্যবসায়িক সূত্রে কুয়েতে বসবাস করছেন। ২০২১ সাল থেকে কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধি (পারফিউম) ব্যবসা রয়েছে। শিক্ষাজীবনে তিনি পবিত্র কুরআন হিফজ করার পাশাপাশি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন। ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছেন এই তরুণ আলেম।

গণমাধ্যমকে মাহমুদ বিন মুনির জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। তবে এখনই বিয়ে নয়, বাংলাদেশ সরকারের প্রচলিত আইন মেনে নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। আপাতত বিস্তারিত কিছু না জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।


প্রয়াত বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই মিডিয়ায় পরিচিতি পান সিমরিন লুবাবা। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে দেখা গেছে তাকে। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।

লুবাবার মা সেই সময় জানিয়েছিলেন, লুবাবা নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান এবং ধর্মীয় অনুশাসন পালনের দিকে মনোযোগী হয়েছেন। এরপর থেকেই তাকে আর আগের মতো পর্দার সামনে দেখা যায়নি।

লুবাবার এই আকস্মিক বাগদানের খবরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। লুবাবা ও মুনিরের সম্পর্কের শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানাবেন বলে আশ্বস্ত করেছেন মাহমুদ বিন মুনির।

সময়ের আলো/আআ
  বিষয়:   লুবাবা  স্বামী  বিনোদন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: