বাগেরহাটের অপহৃত শিশু খুলনা থেকে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের ফকিরহাট থেকে অপহরণ হওয়া রাফছা নামের ১৮ মাসের শিশুকে উদ্ধার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার

2026-04-02T17:49:49+00:00
2026-04-02T17:53:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাগেরহাটের অপহৃত শিশু খুলনা থেকে উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৫:৫৩ পিএম
প্রতীকী ছবি
বাগেরহাটের ফকিরহাট থেকে অপহরণ হওয়া রাফছা নামের ১৮ মাসের শিশুকে উদ্ধার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখকে (২৬) গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর থেকে অপহৃত শিশুটি উদ্ধার করা হয়। 

রাফছা আক্তার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে। নয়ন খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।

 বৃহস্পতিবার সকালে (২ এপ্রিল) এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।   

তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে তার প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী রাফছাকে কোলে নেওয়ার কথা বলে তাদের বাসায় নিয়ে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তী সময় শিশুটির খোঁজ করতে গিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় রশিদ খান মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকি দেয়। 


বিষয়টি নিয়ে খুলনা র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, ঘটনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। নয়নকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   বাগেরহাট  অপহৃত  শিশু  খুলনা  উদ্ধার  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: