শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ-মিছিল করবে ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ আদেশের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে

2026-04-02T18:26:17+00:00
2026-04-02T18:26:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ-মিছিল করবে ১১ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম 
কথা বলছেন হামিদুর রহমান আযাদ। ছবি : সংগৃহীত
সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ আদেশের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) জোটের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে ৷ বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই ৷


তিনি জানান, বায়তুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান আযাদ।

বৈঠকে ১১ দলের লিয়াঁজো কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   শনিবার  রাজধানী  বিক্ষোভ  সমাবেশ  মিছিল  জোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: