লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

‎লক্ষ্মীপুরের সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেসার্স এনবিএসি

2026-04-02T18:35:35+00:00
2026-04-02T18:35:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম 
মেসার্স এনবিএসি ব্রিকফিল্ড। ছবি : সময়ের আলো
‎লক্ষ্মীপুরের সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেসার্স এনবিএসি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানায়, দু'জনই ইট ভাটার লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে থাকা টিনশেড ঘরে বিশ্রাম নিতে গেলে ওই ঘরে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঘরে শর্ট সার্কিট হয়। এতে ওই দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় শ্রমিক শরাফত আলী ‎বলেন, হঠাৎ তারা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি। ‎এ ঘটনায় আমাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীকে বাঁচানো গেল না আর।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। ‎ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ‎লক্ষ্মীপুর  ইটভাটা  বিদ্যুৎস্পৃষ্ট  শ্রমিক নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: