ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা ও হতাহতের রেশ না কাটতেই চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে

2026-04-03T04:11:13+00:00
2026-04-03T04:11:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:১১ এএম   (ভিজিট : ৭২)
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। সংগৃহীত ছবি
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা ও হতাহতের রেশ না কাটতেই চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রাক থেকে নদীতে লাফ দেওয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 
এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত হতে পারেনি। 

এর আগে, গত ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে ২৬ জনের প্রাণহানির ঘটনার ঠিক ৮ দিনের মাথায় এ ঘটনা ঘটল।


কর্ণফুলীতে ডুবে নিখোঁজের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত চেষ্টা করেও কাউকে পাননি।

খোঁজ নিয়ে জানা গেছে, নদী থেকে আহত অবস্থায় মো. ওসমান নমে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা তকে ট্রাক চালক বলে শনাক্ত করেছেন ।

ফায়ার সার্ভিসের বোয়ালখালী সাব স্টেশনের কর্মকর্তা অলক চাকমা বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি নদীতে তলিয়ে গেছে। সেখান থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। ট্রাকচালকের সহকারী নিখোঁজ বলে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তারপরও নিখোঁজের খবরে আমাদের টিম ঘটনাস্থলে কাজ করেছে।’

তিনি বলেন, ‘শুক্রবার সকালে আমরা আবার নদীতে উদ্ধার অভিযান চালাব।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ফেরি  নদী  ট্রাক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: