মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। এটি পেন্টাগনের শীর্ষ পর্যায়ে

2026-04-03T05:59:58+00:00
2026-04-03T05:59:58+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ এএম 
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান র‌্যান্ডি জর্জ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। এটি পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ বলে মার্কিন প্রতিরক্ষা দফতরের একাধিক সূত্র জানিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সংবাদমাধ্যম রয়টার্স এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, পেন্টাগনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। তবে তার মেয়াদ আরও এক বছরের বেশি সময় বাকি ছিল।


এতে আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ সামরিক জীবনের প্রশংসা করে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

তবে তার হঠাৎ বিদায়ের নির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   মার্কিন সেনাপ্রধান  জেনারেল র‌্যান্ডি জর্জ  বরখাস্ত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: