স্বাস্থ্য অধিদফতরের সব ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়ায় জরুরি পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পরিস্থিতি মোকাবিলায় দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক,

2026-04-03T17:11:54+00:00
2026-04-03T17:22:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্বাস্থ্য অধিদফতরের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ৫:২২ পিএম
সংগৃহীত ছবি
দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়ায় জরুরি পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পরিস্থিতি মোকাবিলায় দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে স্বাস্থ্য অধিদফতর। এতে স্বাক্ষর করেন অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী।

অফিস আদেশে বলা হয়েছে, বর্তমানে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ অবস্থায় নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম চালু রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কারণে স্বাস্থ্য অধিদফতর এবং এর অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সকল স্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল বা স্থগিত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   হাম  নিউমোনিয়া  স্বাস্থ্য  অধিদফতর  শিশু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: