ইরানের ‍বিরুদ্ধে লড়তে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রিটিশরা কুয়েতে র‌্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে। ইরানি হামলা প্রতিহতে শিগগির এ ব্যবস্থা মোতায়েন করা হবে।শুক্রবার (৩ এপ্রিল)

2026-04-03T17:43:49+00:00
2026-04-03T17:46:37+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ‍বিরুদ্ধে লড়তে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ৫:৪৬ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংগৃহীত ছবি
ব্রিটিশরা কুয়েতে র‌্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে। ইরানি হামলা প্রতিহতে শিগগির এ ব্যবস্থা মোতায়েন করা হবে। 

শুক্রবার (৩ এপ্রিল) এ ঘোষণা আসে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহ ফোনে কথা বলেছেন। এরপরই আকাশ প্রতিরক্ষা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয় বলে জানানো হয়। 

Advertisement
এর আগে, শুক্রবার (৩ এপ্রিল) সকালে কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। 

এ ঘটনায় চরম উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, কুয়েতের তেল পরিশোধনাগারে হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী তার টেলিফোন আলাপ শুরু করেন। তিনি কুয়েতের নেতাকে আশ্বস্ত করেন যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে কুয়েত এবং মিত্রদের পাশে রয়েছে।


এদিকে, সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’। সেখানে ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানার চেষ্টা করে।  

তবে সেসব আকাশপথে প্রতিহত করা হয়। তবুও বিপদ এড়ানো যায়নি। একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়লে গ্যাসক্ষেত্রে আগুন ধরে যায়।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে আবুধাবি মিডিয়া অফিস জানায়, কর্তৃপক্ষ এ অগ্নিকাণ্ড মোকাবেলায় কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাসক্ষেত্রের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


/ইউএমএইচ

  বিষয়:   ইরান  কুয়েত  আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: