রোববার থেকে যেসব দোকানপাট সন্ধ্যা ৬টার পরও খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক এবং দোকানপাটের সময়সূচিতে নতুন পরিবর্তন এনেছে সরকার।আগামী রোববার (৫ এপ্রিল) থেকে

2026-04-03T17:58:11+00:00
2026-04-03T17:58:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রোববার থেকে যেসব দোকানপাট সন্ধ্যা ৬টার পরও খোলা থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক এবং দোকানপাটের সময়সূচিতে নতুন পরিবর্তন এনেছে সরকার। 

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী জানা যায়, সরকারি ও বেসরকারি সব ধরনের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগের থেকে অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। 


একইসঙ্গে ব্যাংকিং কার্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে। ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করবে। তবে আনুষঙ্গিক কাজ শেষ করে বিকেল ৪টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে।

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব মার্কেট, শপিংমল ও সাধারণ দোকানপাট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কিছু জরুরি সেবা এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছে কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকান। এসব প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ের পরও খোলা রাখতে পারবে।

বিশেষ করে ফার্মেসিগুলোকে বাড়তি ছাড় দেওয়া হয়েছে। প্রয়োজনে এগুলো রাত পর্যন্ত বা ২৪ ঘণ্টাও খোলা রাখা যাবে। 

এছাড়া হাসপাতাল সংলগ্ন দোকান, জরুরি চিকিৎসাসেবা কেন্দ্র এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কিছু দোকানও এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারবে। 

সরকার জানিয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বিদ্যুৎ  জ্বালানি  সরকার  দোকানপাট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: