ইরানকে চাপ দিতে চীনকে আহ্বান জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানকে আলোচনায় আনতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি।বৃহস্পতিবার (২ এপ্রিল) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল চীনের পররাষ্ট্রমন্ত্রী

2026-04-03T16:43:54+00:00
2026-04-03T16:43:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে চাপ দিতে চীনকে আহ্বান জার্মানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানকে আলোচনায় আনতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বার্লিন ও বেইজিং দু্ই দেশই উদ্বিগ্ন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াডেফুল বলেন, ইরানের ওপর চীন তার প্রভাব ব্যবহার করে আলোচনা শুরু করতে এবং উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, এই জটিল সময়ে জার্মানি ও চীনের মধ্যে ঘনিষ্ঠ আলোচনা খুবই প্রয়োজন। দুই দেশই দ্রুত যুদ্ধ বন্ধ এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দুই দেশ একমত হয়েছে। 

ওয়াডেফুল বলেন, কোনো একটি দেশ এই নৌপথ নিয়ন্ত্রণ করবে না বা চলাচলের জন্য টোল বসাবে না এটাই তাদের অবস্থান।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া বক্তব্যে ওয়াং ই বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা জাতিসংঘের অনুমতি ছাড়াই হয়েছে এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা, বেসামরিক মানুষ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। 

পাশাপাশি নৌপথ, জ্বালানি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন। 

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   মধ্যপ্রাচ্য  ইরান  চীন  জার্মানি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: