পাস না করেও নিজেকে আইনজীবী পরিচয় দেন ট্রাম্পের সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বার পরীক্ষায় পাস না করেও নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রেস সেক্রেটারি

2026-10-17T00:49:10+00:00
2026-10-17T00:49:10+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাস না করেও নিজেকে আইনজীবী পরিচয় দেন ট্রাম্পের সেক্রেটারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ এএম 
ছবি : সংগৃহীত
বার পরীক্ষায় পাস না করেও নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার বিরুদ্ধে। আইন পেশা পরিচালনার প্রয়োজনীয় যোগ্যতা তার নেই বলে এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। 

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সি জাকারিয়া পেপারডাইন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন ও ২০১১ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় অংশ নেন। তবে এ বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র জানিয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি।

পরে জাকারিয়া চীনের বেইজিংয়ে চলে যান। সেখানে তিনি চীনা আইন প্রতিষ্ঠান ঝং লুন ল ফার্মের আন্তর্জাতিক আইন বিষয়ক দলে সহযোগী হিসেবে কাজ করেন। জার্নালের প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী সময়ে কয়েকজন আইনজীবী তাকে জানান, তার আগের কাজের অভিজ্ঞতা আইনগত বিষয়ে বিশ্লেষণ দেওয়ার জন্য যথেষ্ট।


মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে নিজের আইন বিষয়ক পেশাগত অভিজ্ঞতার প্রসঙ্গ তোলেন জাকারিয়া। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জবাবে জাকারিয়া বলেন, আমি যখন চীনে চলে যাই।

পরে দ্য নিউইয়র্ক টাইমসকে ফোনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রশ্নটি ভুল বুঝেছিলেন তিনি। জাকারিয়ার ভাষ্য, আমি ভেবেছিলাম, প্রশ্নটি ছিল আইন বিষয়ে পড়াশোনা শেষ করার পর আপনি কোথায় ছিলেন? মেরিন ওয়ানের শব্দের কারণে প্রশ্নের বাকি অংশ আমি শুনতে পারিনি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে

  বিষয়:   আইনজীবী  ট্রাম্প  সেক্রেটারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: