ইসরাইলের কড়া সমালোচনা করে ফিলিস্তিনের পক্ষ নিলেন বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা

2026-10-17T00:59:35+00:00
2026-10-17T00:59:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরাইলের কড়া সমালোচনা করে ফিলিস্তিনের পক্ষ নিলেন বারাক ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ এএম 
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা যায় না। ফিলিস্তিনিদের প্রতি কোনো ছাড় না দেওয়ার অবস্থান ইসরাইলের নৈতিক অবস্থানকে দুর্বল করছে। 

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। 

বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ওবামা বলেন, এই সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। ঐতিহাসিক ক্ষোভ ও গভীর বিভাজন থেকে সহিংসতার এই ধ্বংসাত্মক চক্র তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাস স্বীকার করেন ওবামা। একই সঙ্গে তিনি বলেন, ভূমি হারানোর মধ্য দিয়ে ফিলিস্তিনিরাও অবিচারের শিকার হয়েছে।

ওবামা বলেন, এটি অস্বীকার করার উপায় নেই। এটিও অস্বীকার করা যায় না যে তারা মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে এবং বাড়াবাড়ি করেছে। ফলে ওই মানুষরা স্বাভাবিকভাবেই বলেছেন, এটি অবিচার, আমি আমার জমি ফেরত চাই।

সহিংসতার চক্র ভাঙতে তুলনামূলকভাবে শক্তিশালী পক্ষের দায়িত্ব বেশি বলে মনে করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, শুধু সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর না করে সংঘাত নিরসনে উদ্যোগী হতে হবে।

ওবামা বলেন, ইসরাইলের মনোভাব যদি এমন হয় যে, এখন আমরা সবচেয়ে শক্তিশালী এবং এ অঞ্চলে প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত; তাই আমাদের নিরাপত্তা নির্ভর করবে আমরা যা প্রয়োজন মনে করি তা-ই করা এবং যা চাই তা-ই নেওয়ার ওপর, কারও প্রতি কোনো ছাড় না দেওয়ার ওপর, তা হলে তা স্বল্পমেয়াদে তা কাজ করতে পারে। কিন্তু এমন অবস্থান নিলে আপনি নৈতিক অবস্থান হারিয়েছেন।


ইসরাইলের বর্তমান সরকার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে বলে মনে করেন ওবামা। তিনি বলেন, ওই সরকারকে স্বীকার করতে হবে যে, লাখ লাখ ফিলিস্তিনি এ অঞ্চল ছেড়ে চলে যাবেন না।

ওবামার মতে, আমি বলব, ইসরাইলের বর্তমান সরকার এমন অবস্থানই নিয়েছে বলে মনে হচ্ছে। তাদের বুঝতে হবে, ৭০ লাখ ফিলিস্তিনি কোথাও চলে যাচ্ছেন না।

তিনি আরও বলেন, তাদের ওপর এমন কোনো পরিস্থিতি চাপিয়ে দেওয়া টেকসই নয়, যা কেউ নিজের জন্য মেনে নেবে না।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ইসরাইল  সমালোচনা  ফিলিস্তিন  বারাক ওবামা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: