আরব আমিরাতের গ্যাসক্ষেত্রে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। একই সময়ে কুয়েতের তেল শোধনাগার

2026-04-03T19:28:45+00:00
2026-04-03T19:54:01+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
আরব আমিরাতের গ্যাসক্ষেত্রে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:২৮ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ৭:৫৪ পিএম  (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। একই সময়ে কুয়েতের তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে।

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’ এ ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানার চেষ্টা করা হয়। যদিও সেগুলো আকাশপথে প্রতিহত করা হয়, তবে একটি ধ্বংসাবশেষ গ্যাসক্ষেত্রে পড়ে আগুনের সূত্রপাত ঘটে।

আবুধাবি মিডিয়া অফিস জানায়, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে গ্যাসক্ষেত্রের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে কুয়েতে একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 




শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের আগেই প্ল্যান্টটিতে আঘাত হানা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

এর কয়েক ঘণ্টা আগে ভোরে কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, হামলায় শোধনাগারের একাধিক ইউনিটে আগুন ধরে যায়। তবে কোনো কর্মী আহত হননি।

ঘটনার পরপরই দমকল ও জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

একই সঙ্গে পরিবেশ সংস্থাগুলো আশপাশের বায়ুর মান পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার গুজবও নাকচ করেছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/আরবিএন 







  বিষয়:   আরব  আমিরাত  মধ্যপ্রাচ্য  গ্যাস  কুয়েত  তেল  বিদ্যুৎকেন্দ্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: