ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর এই প্রথম কোনো জাপানি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে।
জাপানের জ্বালানি পরিবহনকারী প্রতিষ্ঠান মিতসু ওএসকে লাইনস জানিয়েছে, তাদের যৌথ মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকার সোহার এলএনজি সফলভাবে প্রণালিটি অতিক্রম করেছে।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, পানামা-ফ্ল্যাগযুক্ত এই জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন। তবে ঠিক কখন জাহাজটি প্রণালী অতিক্রম করেছে বা এর জন্য কোনো আলোচনা হয়েছিল কি না সেটি স্পষ্ট করা হয়নি।
এর আগে আসাহি শিম্বুন জানায়, ইরান যুদ্ধ শুরুর পর এটিই প্রথম জাপানি জাহাজ যা হরমুজ প্রণালী পার হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীতে এই ধরনের চলাচল স্বাভাবিক হওয়া শুরু করলে বৈশ্বিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে।
সময়ের আলো/আরবিএন