দেশে এখনো তেলের সংকট হয়নি : অর্থমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করেছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও

2026-04-03T21:05:21+00:00
2026-04-03T22:57:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দেশে এখনো তেলের সংকট হয়নি : অর্থমন্ত্রী
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ১০:৫৭ পিএম
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সময়ের আলো
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করেছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ইয়ংওয়ান-সিআইইউ একাডেমি এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম" এর আওতায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় কোরিয়ান ইপিজেড এলাকাস্থ ইয়ংওয়ান করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বকে আক্রান্ত করেছে। বাংলাদেশের অধিকাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে। তেলের সংকট মোকাবিলা করার জন্য সারাবিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগের প্রক্রিয়া চালু রয়েছে। সর্বোপরি আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জ্বালানি নিরাপত্তা উপর কম্প্রোমাইজের সুযোগ নেই।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক ভালো আছে। এছাড়া আমেরিকাসহ সব দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। এখন পর্যন্ত দেশে কোনো সংকট তৈরি হয়নি। ঈদের সময় সবাই বাড়ি গেছে, ঈদ শেষে যানবাহনে করে কাজে ফিরে এসেছে, সব ধরনের কারখানা চলছে। সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে উচ্চ মূল্যে তেল গ্যাস কিনে কত দিন এভাবে চলবে এটা ভাবনার বিষয়। তাই অতি শীঘ্রই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। 


সংকট মোকাবিলায় সাশ্রয় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে সাশ্রয় প্রোগ্রামে অংশ গ্রহণ করতে হবে। জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অতিথি ইয়ং ওয়ান করপোরেশন ও কোরিয়ান ইপিজেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং।

সিআইইউ'র সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল অবসর মোহাম্মদ শাহজাহান। 

এতে আরও বক্তব্য দেন ইয়ংওয়ান করপোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কিহাক সুং, সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব এবং সদস্য সৈয়দ মাহমুদুল হক প্রমুখ। 

এ সময় সেখানে সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সিআইইউর বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কর্মকর্তাবৃন্দ এবং ইয়ংওয়ান করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   তেলের সংকট  অর্থ ও পরিকল্পনা মন্ত্রী  চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি  সিআইইউ  শিক্ষার্থী  স্কলারশিপ  আমির খসরু মাহমুদ চৌধুরী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: