জাটকা ধরায় ৭ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ৭ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩

2026-04-03T21:40:03+00:00
2026-04-03T21:40:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জাটকা ধরায় ৭ জেলে আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:৪০ পিএম 
অভিযানে আটক জেলে। ছবি : সময়ের আলো
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ৭ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর সদর উপজেলার নৌ সীমানায় অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় কোম্পানীর চর চ্যানেল এলাকায় জাটকা ধরার সময় হাতেনাতে ৭ জন জেলেকে আটক করা হয়।

অভিযানকালে জেলেদের ব্যবহৃত দুটি মাছ ধরার নৌকা এবং প্রায় ১ হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করা হয়।

জব্দ করা নৌকা ও জাল চাঁদপুর নৌ থানায় মামলার আলামত হিসেবে রাখা হয়েছে। আটক ৪ জনকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকার মার্চ ও এপ্রিল এই দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছে।

জানা যায়, এই সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। আইন অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   চাঁদপুর  পদ্মা  মেঘনা  নদী  অভয়াশ্রম  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: