সৎমায়ের সঙ্গে অভিমানে ২ বোনের বিষপান

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই গ্রামে সৎমায়ের সঙ্গে অভিমান করে এক দুই বোন জনিয়া আক্তার (১৬) ও সনিয়া আক্তার (২০) বিষপান

2026-04-03T21:51:46+00:00
2026-04-03T22:04:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সৎমায়ের সঙ্গে অভিমানে ২ বোনের বিষপান
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ১০:০৪ পিএম
হবিগঞ্জ সদর হাসপাতাল। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই গ্রামে সৎমায়ের সঙ্গে অভিমান করে এক দুই বোন জনিয়া আক্তার (১৬) ও সনিয়া আক্তার (২০) বিষপান করেছে। এদের মধ্যে সনিয়া আক্তার শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জনিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

জনিয়া ও সানিয়া ওই গ্রামের চান মিয়ার মেয়ে।


জানা যায়, চান মিয়ার ২য় স্ত্রী হাসনা বেগমের সঙ্গে প্রায়শই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে জনিয়া ও সনিয়ার সঙ্গে হাসনা বেগমের ঝগড়া হয়। শুক্রবার বেলা ১১টার দিকে দুই বোন পরিবারের অগোচরে বুলেট বিষ পান করে। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সনিয়া আক্তার মারা যান।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হবিগঞ্জ  বানিয়াচং উপজেল  সৎমা  অভিমান  বোন  বিষপান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: