একযোগে তিন দেশে হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান মধ্যপ্রাচ্যের তিন দেশে একযোগে হামলা চালিয়েছে। দেশটির একটি সেতু এবং স্টিল কারখানায় হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত, বাহরাইন এবং জর্ডানকে

2026-04-03T22:03:22+00:00
2026-04-03T22:03:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
একযোগে তিন দেশে হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:০৩ পিএম 
তিন দেশে হামলা চালিয়েছে ইরান। সংগৃহীত ছবি
ইরান মধ্যপ্রাচ্যের তিন দেশে একযোগে হামলা চালিয়েছে। দেশটির একটি সেতু এবং স্টিল কারখানায় হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত, বাহরাইন এবং জর্ডানকে নিশানা বানিয়েছে তারা।

শুক্রবার (৩ এপ্রিল) ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলার জবাবে এসব আঘাত হানা হয়েছে। 

এর আগে, ইরানের ইসফাহান ও খুজেস্তানের শিল্প ও স্টিল কারখানা কমপ্লেক্স এবং কারাজের বি১ সেতুতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইরানি বাহিনীর বিবৃতিতে বলা হয়, আজ (শুক্রবার) সকাল থেকে জর্ডানে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম, সহায়তা ও আবাসনের গুদাম লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে কুয়েতের আরিফজান ক্যাম্পে যুক্তরাষ্ট্রের সাঁজোয়া ব্রিগেডের যান্ত্রিক ব্যাটালিয়নের অবস্থানেও আঘাত হানা হয়। 


এতে আরও বলা হয়, ড্রোন ব্যবহার করে বাহরাইনের ‘সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম গলন কারখানাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা মার্কিন সামরিক শিল্পের সহায়ক হিসেবে কাজ করে। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা আঘাত হানে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা অব্যাহত হয়েছে। 


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: