ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

খেলা

টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে

2026-04-03T23:25:52+00:00
2026-04-03T23:43:16+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
খেলা
ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১১:২৫ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ১১:৪৩ পিএম
ভারতকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি : সংগৃহীত
টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ দল।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই কোনো গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশের তরুণরা।

টাইব্রেকারে টসে জিতে প্রথমে শট নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম শটই সেভ করে দলকে এগিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।

বাংলাদেশের চতুর্থ শট নিতে আসেন স্যামুয়েল। এ সময় ভারতের গোলরক্ষক চোটের কারণে কিছুটা সময় নেন। পরে শট নিলে বল ক্রসবারে লাগে। চার শট শেষে তখন স্কোর দাঁড়ায় ৩-৩।

শেষ শটটি তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের হয়ে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় শট নিতে এসে বল পোস্টের অনেক ওপর দিয়ে পাঠান। ফলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয়।

শেষ শটে গোল করলেই চ্যাম্পিয়ন এমন অবস্থায় আমেরিকান প্রবাসী রোনান সুলিভান চাপ সামলে বল জালে জড়ান। তার এই গোলেই শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের। গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের উল্লাসে মুখর হয়ে ওঠে মালে স্টেডিয়াম।



ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশের প্রাধান্য বেশি থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনকে খুব বেশি বিপদে ফেলতে পারেনি তারা।

বাংলাদেশও কাউন্টার অ্যাটাকে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। দ্বিতীয়ার্ধে রোনানের ভাই ডেকলান মাঠে নেমে আক্রমণে গতি আনেন। শেষ দিকে তার বাড়ানো বল থেকে রোনান শট নিলেও গোলরক্ষকের গায়ে লেগে যায়।

পুরো ম্যাচে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কেউই তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মাহিন কয়েকবার পোস্ট ছেড়ে এগিয়ে এলেও বড় কোনো বিপদ হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত একই গ্রুপে থাকায় একে অপরকে ভালোভাবেই চিনত। রোনান সুলিভানকে আটকাতে ভারত কড়া নজরদারি করলেও তিনি কয়েকটি ভালো শট নেন।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

একই সঙ্গে খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

সময়ের আলো/আরবিএন/কেএইচও  














Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: