ইরানে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ ক্রু বা সেনাকে খুঁজে বের করাই এখন সময়ের লড়াই হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ও ইরানও নিখোঁজ ক্রুর সন্ধানে নেমেছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম বিবিসি এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা বিবিসিকে বলছেন, মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও তাকে খুঁজে বের করার দৌড়ে নেমেছে। তাই তাকে খুঁজে বের করা উত্তেজনার বিষয়ে পরিণত হয়েছে।
মার্কিন কূটনীতিক ও সামরিক কৌশলবিদ জেমস জেফরি বলেন, ‘আমার জানামতে, এটিই সবচেয়ে বিপজ্জনক সামরিক অভিযান।’ জেফরি এর আগে সিরিয়া ও ইরাক অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাধারণত এ ধরনের অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হয়। সহায়তার জন্য থাকে জ্বালানি সরবরাহকারী বিমান এবং পাহারায় থাকে অন্যান্য যুদ্ধবিমান।
সময়ের আলো/কেএইচও