মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ ভূপাতিত করার পর একই দিনে যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান।
শুক্রবার (৩ মার্চ) সংবাদমাধ্যম আনাদোলু এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ ভূপাতিত করা হয়। যুদ্ধবিমানটি যখন ভূপাতিত করা হয় তখন প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।
এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকরী। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল এটি।
সময়ের আলো/কেএইচও