পদ্মা সেতু পার হতেই যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।শনিবার (৪ এপ্রিল) সকালে

2026-04-04T13:42:53+00:00
2026-04-04T13:42:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পদ্মা সেতু পার হতেই যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে শরীয়তপুরের জাজিরা সীমানা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাসটি পদ্মা সেতু পার হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি উল্টে সড়কের ওপর আছড়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে। 

জানা যায়, তাদের চিকিৎসার জন্য শিবচর ও পাঁচ্চরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঢাকা  ভাঙ্গা  এক্সপ্রেসওয়ে  গোল্ডেন  লাইন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: