চাঁদপুরে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা, হাসপাতালে চাপ

শরীফুল ইসলাম, চাঁদপুর

সারাদেশ

চাঁদপুরে হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এতে করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবায় বাড়তি

2026-04-04T14:26:17+00:00
2026-04-04T18:42:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুরে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা, হাসপাতালে চাপ
শরীফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:২৬ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৬:৪২ পিএম
চাঁদপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড। ছবি : সময়ের আলো
চাঁদপুরে হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এতে করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ৪২টি শয্যার বিপরীতে ১৪৭ জন শিশু ভর্তি রয়েছে। এসব শিশু জ্বর, সর্দি ও নিউমোনিয়াসহ বিভিন্ন উপসর্গে ভুগছে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের সংক্রমণ ঠেকাতে আক্রান্ত শিশুদের জন্য একটি আলাদা ইউনিটে আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে। সেখানে বর্তমানে ৩০ জন শিশুকে পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হাম রোগের উপসর্গ নিয়ে আসা শিশুদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে পুরো জেলাজুড়েই স্বাস্থ্যসেবায় চাপ বেড়েছে।


জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে আসা শতাধিক শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৭০ জনের রিপোর্ট পাওয়া গেছে, যেখানে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি নমুনাগুলোর রিপোর্ট এখনও অপেক্ষমাণ রয়েছে। 

চাঁদপুর সদর হাসপাতালের তৃতীয় তলার আইসোলেশন ওয়ার্ডে মান্নান হোসেন বলেন, আমার বাচ্চার জ্বর, ঠান্ডা কাশি। পরে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা হাম উপসর্গ থাকায় আলাদা রেখে চিকিৎসা দিচ্ছে। রোগী অনেক চাপ, সিট নাই দেখে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, সারাদেশের মতো চাঁদপুর হামের আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদেরকে আলাদা আইসোলেশন ওয়ার্ডে মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমাদের পর্যাপ্ত ওষুধ এবং সেবাকর্মী নার্স রয়েছে। অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করা। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আমাদের পরামর্শ থাকবে, অসুস্থ শিশুকে সুস্থ শিশু থেকে দূরে রাখা। 

সময়ের আলো/জোই


  বিষয়:   চাঁদপুর  হাম  শিশু  রোগী  হাসপাতাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: