ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্যাব কার্যালয়ে

2026-04-04T16:48:43+00:00
2026-04-04T16:48:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম 
ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন। ছবি : সময়ের আলো
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্যাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ. এইচ. এম সফিকুজ্জামান। 

এসময় উপস্থিত ভোটারদের ৫১-২ ভোটে নিরঙ্কুশভাবে ১১ সদস্য বিশিষ্ট ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এ. এইচ. এম সফিকুজ্জামান। 

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী, সহসভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভুঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ মোহা. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী। সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মন্ডল এবং বাহাদুর সাজেদা আক্তার। 

নবগঠিত এই নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্বে থাকবে।


নবনির্বাচিত সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান তার নেতৃত্বে গঠিত কমিটিকে নির্বাচিত করায় তিনি উপস্থিত ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও জনাব মোস্তাক আহাম্মদ। 

এফআর
  বিষয়:   ক্যাব  নতুন  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ  গঠন 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: