স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক বৃদ্ধা স্ত্রী। দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবনের

2026-04-04T17:11:40+00:00
2026-04-04T17:11:40+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম 
শাহরাস্তি মডেল থানা। ছবি : সময়ের আলো
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক বৃদ্ধা স্ত্রী। দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবনের পর এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শাহরাস্তি থানায় ৬৫ বছর বয়সী ওই নারী অভিযোগটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

থানা সূত্রে জানা যায়, ৭২ বছর বয়সী স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় একসঙ্গে বসবাস করা তার জন্য কষ্টকর হয়ে উঠেছে বলে অভিযোগ করেন স্ত্রী। তিনি জানান, স্বামীকে বারবার মুখ পরিষ্কার রাখার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করা হয়। এ নিয়ে প্রতিবাদ করলে স্বামীর পক্ষ থেকে শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়েছে।

অভিযোগকারী স্ত্রী বলেন, আমার স্বামীর মুখে এত দুর্গন্ধ যে তার পাশে থাকা কষ্টকর হয়ে গেছে। এ অবস্থায় একসঙ্গে থাকা প্রায় অসম্ভব। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী। 



তার দাবি, সামান্য বিষয় নিয়েই দাম্পত্য কলহ হয় এবং রাগের বশেই তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। যেহেতু তারা দুজনই বয়স্ক, তাই বিষয়টি দাফতরিকভাবে না নিয়ে পারিবারিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   চাঁদপুর  শাহরাস্তি  দাম্পত্য  হাস্যরস 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: