প্রতিবেশীর হাতুড়ির আঘাতে প্রতিবন্ধী যুবক আহত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কথা কাটাকাটির জেরে এক প্রতিবন্ধীসহ দুই ভাইকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশীরা।এ ঘটনায় আব্বাস

2026-04-04T17:35:08+00:00
2026-04-04T17:35:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রতিবেশীর হাতুড়ির আঘাতে প্রতিবন্ধী যুবক আহত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কথা কাটাকাটির জেরে এক প্রতিবন্ধীসহ দুই ভাইকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশীরা।

এ ঘটনায় আব্বাস (৩২) নামের এক প্রতিবন্ধী ও তার ভাই নাজিম (২৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রতিবন্ধী আব্বাসকে চমেক হাসপাতালে রেফার করে। বর্তমানে আহত প্রতিবন্ধী যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পড়ুয়া পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর  হামলার সঙ্গে জড়িত ৭জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন আহত নাজিম উদ্দীন।

বিবাদীরা হলেন, মোহাম্মদ নাছির (৪২), মোহাম্মদ এয়াকুব  (৩৫), মোহাম্মদ রমজু (৩০),  মোহাম্মদ শাকিব (২৫), মোহাম্মদ মাসুদ (২৩), মোহাম্মদ রহিম (৪৫), মোহাম্মদ সিফাত (২২)। বিবাদীদের মধ্যে নাছির মাদক মামলার আসামি বলে জানা যায়।


অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রায় সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র দুই ভাইয়ের ওপর নানাভাবে হুমকি প্রদান করে। এর মধ্যে অভিযোগকারীর ওপর গতকাল লোহার হাতুরী দিয়ে মাথায় আঘাত করে। মারাত্মক রক্তাক্ত মাথা ফেটে যায়। এক পর্যায়ে অভিযুক্তরা সবাই লোহার হাতুড়ি দিয়ে দুই ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগ কারী নাজিম উদ্দীন জানান, আমাদের চলাচলের রাস্তায় হঠাৎ করে কিছু লোকজন বালু ফেলে। আমরা প্রতিবাদ করলে সবাই আমাদের ওপর হামলা করে। ওদের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, গতকালের ঘটনায় অভিযোগ পেয়েছি। অফিসার ঘটনাস্থলে তদন্ত করতে গেছে। বিষয়টি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রতিবেশী  হাতুড়ির আঘাত  প্রতিবন্ধী  যুবক  আহত  আনোয়ারা উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: