২ শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতন, প্রধান আসামি গ্রেফতার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্মম নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেফতার করেছে

2026-04-04T18:40:27+00:00
2026-04-04T18:40:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২ শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতন, প্রধান আসামি গ্রেফতার
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:৪০ পিএম 
মো. আব্দুল্লাহ আল মাসুম। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্মম নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

এর আগে শুক্রবার রাত সোয়া ২টার দিকে গাজীপুর থেকে মাসুমকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ সকালে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চোর সন্দেহে দুই শিশুকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কয়েকজন যুবক।

অভিযোগ অনুযায়ী, মো. আব্দুল্লাহ ও মিজানুর রহমান সুজনসহ বেশ কয়েকজন ওই দুই শিশুকে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে মারধর করে। পরে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা বৈদ্যুতিক শকসহ নির্মম নির্যাতন করে।


ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। 

২ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই শিশুকে নৃশংসভাবে নির্যাতন করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিরা শিশুদের শ্বাসনালি চেপে ধরছে, শূন্যে তুলে বারবার মাটিতে আছাড় দিচ্ছে। এলোপাতাড়ি চড়-থাপ্পড়, লাথি ও কিল-ঘুষির পাশাপাশি তাদের পুকুরের পানিতে চুবিয়ে ধরা হচ্ছে। টয়লেটের ময়লা পানি জোড় করে মুখে দেওয়া হয়। 

নির্যাতন সহ্য করতে না পেরে শিশুরা আর্তনাদ করে বলছিল, ‘ভাইরে বড় ভাইগো, মারিস না।’ একপর্যায়ে শিশু দুটি নিস্তেজ হয়ে পড়লেও মন গলেনি নির্যাতনকারীদের। 

বিষয়টি পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মাসুমকে গ্রেফতার করা হয়।

এদিকে, ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা করেন। মামলায় হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

ওসি ফিরোজ হোসেন বলেন, গ্রেফতার মাসুমকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   চুরি  অভিযোগ  শিশু  নির্মম নির্যাতন  প্রধান আসামি  গ্রেফতার  ত্রিশাল উপজেলায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: