মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক পাচারকারীদের মধ্যে ৪

2026-04-04T21:35:31+00:00
2026-04-04T21:35:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেল জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ পিএম 
মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেল জব্দ। ছবি : সময়ের আলো
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক পাচারকারীদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টায় পতেঙ্গা থানাধীন চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালানো হয়। এতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। 

এসব ডিজেলের বাজার মূল্য প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা। অভিযানে ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।


কোস্টগার্ড জানায়, জব্দ বোটটি ব্যবহার করে আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের একটি বড় পরিকল্পনা ছিল। 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দ মালামাল ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সময়ের আলো/জোই/এফআর


  বিষয়:   চট্টগ্রাম  পতেঙ্গা  বহির্নোঙর  মিয়ানমার  পাচার  লিটার  ডিজেল  জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: