কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি। শনিবার (৪) রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের

2026-04-05T01:07:32+00:00
2026-04-05T01:07:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:০৭ এএম 
বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি। শনিবার (৪) রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে ভবিষ্যতে কিভাবে দলকে দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা মনে করি যে, খুব দ্রুতই আমরা চেষ্টা করব দলকে কাউন্সিলের দিকে যাওয়ার জন্য।

বিএনপি মহাসচিব বলেন, কাউন্সিলের জন্য আমাদের মিনিমাম কয়েকমাস সময় লাগবে। এরপর ঠিক করতে হবে কাউন্সিলের সময়।

বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ।


শনিবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টা ৪০ মিনিটে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও  জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, ৪৭ দিনে সরকারের কর্মসূচি সম্পর্কে দলের স্থায়ী কমিটির মতামত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কিছু সদস্য সেই সঙ্গে কিছু পরামর্শ দিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল  ইসলাম খান ও  সেলিমা রহমান।

সর্বশেষ গত ৯ জানুয়ারি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।

সময়ের আলো/আআ



  বিষয়:   কাউন্সিল  সাংগঠনিক  কর্মকাণ্ড  বিএনপি  ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: