ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা এ তথ্য তথ্য জানিয়েছেন। তবে তাকে জীবিত নাকি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে উড়ার সময় দুজন থাকে। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে ওইদিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। রোববার জানা গেলো দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই দুই ক্রুকে উদ্ধারে সেখানে নজরদারি বিমান উড়ানো শুরু করে মার্কিনিরা। এছাড়া একটি হেলিকপ্টার দিয়েও পাইলটকে উদ্ধারে চেষ্টা করে তারা। তবে ইরানি সেনাদের হামলার মুখে হেলিকপ্টারটি পিছিয়ে যায়।
সময়ের আলো/কেএইচও