‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকায় পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।সিয়ালকোটে এক সংবাদ সম্মেলনে তিনি

2026-04-05T09:52:24+00:00
2026-04-05T10:02:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকায় পাকিস্তান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৫২ এএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ১০:০২ এএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সংগৃহীত ছবি
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  

সিয়ালকোটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেইসঙ্গে তিনি বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে  কথা বলতে গিয়ে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। 

এসময় তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনা এখনও চলমান, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা এখন উপযুক্ত নয়।   

তবে তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তিনি আশাবাদী যে দেশের এই প্রচেষ্টা সফল হবে।


তার ভাষায়, আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই প্রচেষ্টায় সফলতা দান করেন এবং আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন। সব ধরনের বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।

এ সময় প্রতিরক্ষামন্ত্রী সংকটময় এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা সবাই এক নবীর উম্মত। আল্লাহ আমাদের বিভেদ থেকে রক্ষা করুন। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে এবং আশা প্রকাশ করেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাকিস্তান নেতৃত্ব দেবে। 



/ইউএমএইচ


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: