বিমানবন্দরে ২ যাত্রীর লাগেজে মিলল ৩২ লাখ টাকার সিগারেট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে প্রায় ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত

2026-04-05T13:10:19+00:00
2026-04-05T13:10:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিমানবন্দরে ২ যাত্রীর লাগেজে মিলল ৩২ লাখ টাকার সিগারেট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:১০ পিএম 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে প্রায় ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মূলত শুল্ক ফাঁকি দিয়ে সিগারেটগুলো আনার অভিযোগ তোলা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭৯৮ কার্টনে এক লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা, যার মূল্য ৩১ লাখ ৯২ হাজার টাকা। 

আরও বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন এবং ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় আরও ৪৫৮ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়। 


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য কার্যক্রমকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


/ইউএমএইচ



  বিষয়:   শাহজালাল বিমানবন্দর  সিগারেট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: