দোকানের বাইরে ফ্রিজের অংশ, ডিএমপির জরিমানা ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ অভিযানের শেষ দিনে মাঠে নেমেছে।রোববার (৫ এপ্রিল) নিউমার্কেট এলাকায় পরিচালিত অভিযানে

2026-04-05T13:42:23+00:00
2026-04-05T13:42:23+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
দোকানের বাইরে ফ্রিজের অংশ, ডিএমপির জরিমানা ২০ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:৪২ পিএম 
মো. ইউসুফ। সংগৃহীত ছবি
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ অভিযানের শেষ দিনে মাঠে নেমেছে।

রোববার (৫ এপ্রিল) নিউমার্কেট এলাকায় পরিচালিত অভিযানে দেখা যায়, একটি ফাস্টফুড দোকানের ফ্রিজ ফুটপাতের ওপর প্রায় এক ফুট এগিয়ে রাখা হয়েছে। এ কারণে দোকানটির মালিক মো. ইউসুফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেলা প্রায় পৌনে ১২টার দিকে নিউমার্কেটের কিচেন মার্কেটের নিচে অবস্থিত ‘প্রত্যাশী হট ব্রেড’ নামের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। দোকানের ফ্রিজের একটি অংশ নির্ধারিত সীমানার বাইরে থাকায় এই জরিমানা করা হয়।

জরিমানার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. ইউসুফ বলেন, শহরে অসংখ্য দোকান একইভাবে রাস্তা দখল করে ব্যবসা করছে। সবার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আসতে পারে। তিনি আরও দাবি করেন, তার দোকানের ক্ষেত্রে মাত্র এক ফুট অংশ বাইরে থাকলেও তাকে জরিমানা করা হয়েছে এবং এমন অভিযানের দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।

এদিন শুধু ইউসুফই নন, একই ধরনের অপরাধে আরও অনেক দোকানদারকে জরিমানা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু হয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজমুখী সড়ক পর্যন্ত অভিযান চালানো হয় এবং শেষে নিউমার্কেট এলাকায় এসে তা শেষ হয়।


অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা হকারদের চৌকি, চেয়ার, টুল ও অস্থায়ী ছাউনি সরিয়ে দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে অনেকেই আগেই তাদের মালামাল সরিয়ে ফেললেও, যাদের পাওয়া গেছে তাদের জিনিসপত্র জব্দ করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, নগরীর বিভিন্ন এলাকায় হোটেল, ওয়ার্কশপ, ওয়েল্ডিং কারখানা ও বিভিন্ন দোকান প্রায়ই ফুটপাত ও রাস্তার অংশ দখল করে ব্যবসা চালায়। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং তারা বাধ্য হয়ে সড়কে নামলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ১ এপ্রিল থেকে বিশেষ অভিযান শুরু করা হয়, যার শেষ দিনের কার্যক্রম ছিল আজ।


/ইউএমএইচ 


  বিষয়:   ডিএমপি  জরিমানা  ফ্রিজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: