অনলাইন ক্লাস নিয়ে যা জানা গেল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জ্বালানিসংকট মোকাবেলায় অফিসের সময় কমিয়েছে সরকার। আজ থেকে নতুন সূচিতে চলছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত ঝুলে গেছে। রোববার সিদ্ধান্ত

2026-04-05T14:05:43+00:00
2026-04-05T14:06:15+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
অনলাইন ক্লাস নিয়ে যা জানা গেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ২:০৬ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস। প্রতীকী ছবি
জ্বালানিসংকট মোকাবেলায় অফিসের সময় কমিয়েছে সরকার। আজ থেকে নতুন সূচিতে চলছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত ঝুলে গেছে। রোববার সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, আজ নয়, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। 


এর কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে। 



/ইউএমএইচ



  বিষয়:   শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহসানুল হক মিলন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: