জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী নোবেল

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, হয়রানি এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত

2026-04-05T15:29:15+00:00
2026-04-05T15:55:04+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আনন্দ সময়
জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী নোবেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৩:৫৫ পিএম
গায়ক মাইনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, হয়রানি এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন।  

রোববার (৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে ৫ হাজার টাকার মুচলেকায় জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী ইমরান হোসেন।

এর আগে ২ এপ্রিল আদালত তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। বাদীপক্ষের আইনজীবী জানান, বিয়ের শর্তে নোবেল আগেই জামিন পেয়েছিলেন, কিন্তু তিনি সেই শর্ত ভঙ্গ করেন এবং বাদীর অর্থও ফেরত দেননি। এ কারণে তার জামিন বাতিলের আবেদন করা হয়।

২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে হাজির করা হয়। সেদিন আপসের শর্তে তিনি সাময়িক জামিন পান।


গত বছরের ১৩ আগস্ট এক তরুণী নোবেলসহ তার মা, স্ত্রী, এক আত্মীয় ও সহকারীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ৭ জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, নোবেল প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ১৩ লাখ ১৮ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন। পাশাপাশি, বাদীকে আটকে রেখে তাকে হয়রানি ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে, যেখানে অন্য আসামিরা তাকে সহায়তা করেছেন।


/ইউএমএইচ



  বিষয়:   কণ্ঠশিল্পী নোবেল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: