আবেদ আলী ও সহযোগীদের ৫ বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কেলেঙ্কারির মূলহোতা সৈয়দ আবেদ আলী এবং তার সহযোগীদের নামে থাকা পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টের শেয়ার

2026-04-05T17:08:25+00:00
2026-04-05T17:08:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পিএসসির প্রশ্নফাঁস
আবেদ আলী ও সহযোগীদের ৫ বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম 
সৈয়দ আবেদ আলী। ছবি : সংগৃহীত
সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কেলেঙ্কারির মূলহোতা সৈয়দ আবেদ আলী এবং তার সহযোগীদের নামে থাকা পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। 

আদালতের আদেশে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে আবেদ আলীর নিজের নামে একটি, সহযোগী আবু সোলাইমান মো. সোহেলের নামে দুটি, জাহাঙ্গীর আলমের নামে একটি এবং মো. মাহবুবুর রহমানের নামে একটি বিও অ্যাকাউন্ট।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


আবেদন থেকে জানা যায়, মামলার আসামিরা একটি প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য। পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী এই চক্রের প্রধান। চক্রটি ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছে। এর মাধ্যমে তারা অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছে। 

আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী, প্রশ্নফাঁসের টাকা দিয়ে তারা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। এই অবৈধ সম্পদ রক্ষা ও তদন্তের স্বার্থে মানি লন্ডারিং আইন ২০১২-এর ১৪ (১) ধারা অনুযায়ী তাদের পাঁচটি বিও অ্যাকাউন্টের শেয়ার ফ্রিজ করা অত্যন্ত জরুরি।

এফআর


  বিষয়:   পিএসসি  প্রশ্নফাঁস  আবেদ আলী  সহযোগী  বিও অ্যাকাউন্ট  অবরুদ্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: