মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

‎সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।রোববার

2026-04-05T17:20:21+00:00
2026-04-05T17:22:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত
‎সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৫:২২ পিএম
নিহত দুই শিক্ষার্থী। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় পৃথক দুটি জানাজা শেষে নিহতদের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে সখীপুর-গোড়াই সড়কের উপজেলার তক্তারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৬) এবং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য শিউলি বেগমের ছেলে ইয়ানুর (১৭)। 

জানা যায়, তারা দুজনই রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তক্তারচালা বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ সময় ইয়ানুর ও মাহির গুরুতর আহত হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাদের ঢাকায় পাঠানো হলে যাওয়ার পথে উত্তরায় ইয়ানুরের মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ঘাতক পিকআপটি জব্দ করার চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।

সময়ের আলো/জোই/আরবিএন 



  বিষয়:   টাঙ্গাইল  সখীপুর  পিকআপভ্যান  মোটরসাইকেল  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: