ডায়াগনস্টিক সেন্টারের কক্ষে মিলল ছাত্রদল নেতার মরদেহ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারের দরজা ভেঙে রাশেদুল আনোয়ার টিপু (২৫) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

2026-04-05T17:21:24+00:00
2026-04-05T17:21:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ডায়াগনস্টিক সেন্টারের কক্ষে মিলল ছাত্রদল নেতার মরদেহ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম 
রাশেদুল আনোয়ার টিপু। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারের দরজা ভেঙে রাশেদুল আনোয়ার টিপু (২৫) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় অচেতন অবস্থায় মো. আরমান (২৬) নামে আরও এক যুবককে উদ্ধার করা হয়।

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার হেয়াঁকো বাজারের পল্লি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ফটিকছড়ি পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে। তিনি হেয়াঁকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং কর্মকর্তা ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ডায়াগনস্টিক সেন্টার খোলার পর একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান কর্মচারীরা। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে লোকজনের সহায়তায় তালা ভেঙে কক্ষে প্রবেশ করলে রাশেদুলকে মৃত এবং আরমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে হেয়াঁকো জেনারেল হাসপাতালে নেওয়া হয়।


পল্লি ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষ্মী বালা নম বলেন, সকালে অফিস খুলে দেখি রুমটি ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাঁড়া পাইনি। পরে তালা ভেঙে দুজনকে উদ্ধার করি।

হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল রুহানী জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাশেদুলকে মৃত অনা হয়। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই/এফআর


  বিষয়:   চট্টগ্রাম  ফটিকছড়ি  ডায়াগনস্টিক সেন্টার  কক্ষ  মিলল  ছাত্রদল নেতা  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: