ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি বিমান হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ তথ্যমতে জানা যায়, এ হামলায় অন্তত ৫ জন নিহত

2026-04-05T18:20:50+00:00
2026-04-05T18:20:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:২০ পিএম 
মাহশাহর স্পেশাল ইকোনমিক জোনের অন্তত ছয়টি কারখানায় এই হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি বিমান হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ তথ্যমতে জানা যায়, এ হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (৪ এপ্রিল) মাহশাহর স্পেশাল ইকোনমিক জোনের অন্তত ছয়টি কারখানায় এ হামলা চালানো হয়। 

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মাহশাহর ও বন্দর ইমাম স্পেশাল পেট্রোকেমিক্যাল জোনে হতাহতের ঘটনা ঘটে।

সংবাদ সংস্থাটি প্রাদেশিক নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নরের বরাত দিয়ে জানায়, হামলায় ফজর, রেজাল এবং আমির-কবির পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু ছিল। এর মধ্যে বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও আমির-কবির স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (৫ এপ্রিল) ইরানের খুজেস্তান প্রদেশের এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানায়, হামলায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও ১৭০ জন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানান তিনি।


এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর সামরিক আগ্রাসন শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। 

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে ২ হাজার ৭৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ হাজার ৫০০ জন।

জবাবে তেহরান ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ২৪ জন ইসরাইলি নিহত এবং ৬ হাজার ৫৯৪ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   ইরান  দক্ষিণ  পশ্চিমাঞ্চল  পেট্রোকেমিক্যাল  কারখানা  মার্কিন  ইসরাইল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: