পেনশন চালুর পরিকল্পনা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বিসিবির বর্তমান বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর

2026-04-05T18:55:47+00:00
2026-04-05T18:55:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পেনশন চালুর পরিকল্পনা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ পিএম 
বিসিবি। ছবি : সংগৃহীত
বিসিবির বর্তমান বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর প্রস্তাব অনুমোদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) এ সভা অনুষ্ঠিত হয়। 

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত এই পেনশন স্কিমের আওতায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন।

বিসিবি সূত্রে জানা গেছে, অনেক সময় খেলোয়াড়রা ক্যারিয়ার শেষে আর্থিক অনিশ্চয়তায় পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়েই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা অবসর-পরবর্তী সময়ে আর্থিক নিরাপত্তা পান। তবে স্কিমটি চূড়ান্ত করার আগে একটি বিস্তারিত কাঠামো প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে।


এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু বলেন, প্রাথমিকভাবে আমরা একটি কমিটি গঠন করেছি। এই কমিটি আগামী বোর্ড মিটিংয়ে পেনশন স্কিমের পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবে। কাদেরকে এবং কীভাবে, কী পরিমাণ পেনশন দেওয়া হবে সেসব বিষয় নির্ধারণ করবে এই কমিটি।

তিনি আরও বলেন, খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের নিয়ে নীতিগতভাবে আজকে আমরা একমত হয়েছি। এরপর একটি কমিটি করা হয়েছে, যারা বিস্তারিত প্রস্তাব দেবে।

সময়ের আলো/আরবিএন 




  বিষয়:   বিসিবি  ক্রিকেটার  ম্যাচ  অফিসিয়াল  পেনশন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: