ভাইরাল তাইজুলের ফেসবুক পেজ গায়েব

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ কনটেন্টে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই অদৃশ্য হয়ে

2026-04-05T21:28:43+00:00
2026-04-05T21:28:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
ভাইরাল তাইজুলের ফেসবুক পেজ গায়েব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২৮ পিএম 
তাইজুল ইসলাম তাজু। ছবি : সংগৃহীত
‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ কনটেন্টে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাইজুলের সহযোগী শাহ আলম হোসেন জানান, এটি প্রযুক্তিগত সমস্যাও হতে পারে। তিনি আশা করেন, দ্রুতই পেজটি চালু হবে।

জানা যায়, ২৬ মার্চ চরনারায়ণপুরের একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ ভিডিও প্রকাশের পর দ্রুত ভাইরাল হন তাজুল। ভিন্নধর্মী উপস্থাপনার কারণে শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়। অল্প সময়েই তার পেজের ফলোয়ার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।

তবে হঠাৎ পেজটি অদৃশ্য হওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকেই অতিরিক্ত ট্রলকে দায়ী করছেন।


স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, দ্রুত ফলোয়ার বাড়ায় মেটা কর্তৃপক্ষ যাচাইয়ের অংশ হিসেবে পেজটি সাময়িকভাবে সরিয়ে রাখতে পারে।

উল্লেখ্য, নাগেশ্বরীর চরাঞ্চলের বাসিন্দা তাইজুল পেশায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে ঢাকায় কাজ করতেন। ঈদে বাড়ি এসে স্থানীয় সমস্যা তুলে ধরে ভিডিও তৈরি করেই আলোচনায় আসেন। 


সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   জিলাপি  সরকার  কনটেন্ট  ভাইরাল  কুড়িগ্রাম  তাইজুল  ফেসবুক  পেজ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: