‘সংস্কারের ঘোড়াকে লাগাম পরাতে চায় বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করে বলেছেন, সংস্কারের ঘোড়া অনেকদূর এগিয়ে গেছে। এখন

2026-04-05T22:02:09+00:00
2026-04-05T22:02:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘সংস্কারের ঘোড়াকে লাগাম পরাতে চায় বিএনপি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:০২ পিএম 
সংসদ সদস্য আখতার হোসেন । ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করে বলেছেন, সংস্কারের ঘোড়া অনেকদূর এগিয়ে গেছে। এখন তার লাগাম টেনে ধরার চেষ্টা চলছে।

রোববার (৫ এপ্রিল) সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনীত মুলতবি প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

এনসিপির সদস্য সচিব বলেন, যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে তা উত্থাপনেরই যোগ্য নয়। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ঐকমত্য কমিশনে সমাধান হয়েছে। কিন্তু বিএনপি এখন তা মানতে চায় না।
 

সংস্কারের ঘোড়াকে বিএনপি লাগাম পরাতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি ব্যাকস্পেস চেপে পেছনে যেতে চায়। কিন্তু সংস্কারের ঘোড়া অনেকদূর এগিয়ে গেছে। তাকে লাগাম টানার চেষ্টা হচ্ছে।

এ সময় মুলতবি প্রস্তাব গ্রহণ না করারও অনুরোধ জানান আখতার হোসেন। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   জাতীয়  নাগরিক  পার্টি  এনসিপি  সংসদ  সদস্য  আখতার  হোসেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: