আজ এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে।সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

2026-04-06T09:22:52+00:00
2026-04-06T09:22:52+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
আজ এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২২ এএম 
আজ এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। 

সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন (ইএসআইএফ) সম্পন্ন করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনাবলী ও নিয়মাবলী প্রকাশ করেছে বোর্ড।

বোর্ড জানিয়েছে, ২০২১ সাল বা তার আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২০ সাল বা তার আগের এসএসসি উত্তীর্ণরা এই সুযোগ পাবেন। পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। 

তবে যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা (আইসিটি বাদে) রয়েছে এবং চতুর্থ বিষয় গ্রহণের কোনো সুযোগ প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য থাকছে না। প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডের আওতাধীন ১৬টি নির্দিষ্ট সরকারি কলেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের এসব কলেজের যেকোনো একটির মাধ্যমে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

এক্ষেত্রে শিক্ষক, পুলিশ, প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে নিবন্ধিত হবেন, বোর্ড নির্ধারিত সেই কেন্দ্রেই পরীক্ষায় বসতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না বলেও বোর্ড জানিয়েছে। 

রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের এসএসসি পাসের মূল নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদ এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।


বোর্ড জানিয়েছে, প্রতিটি শিক্ষার্থীর তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আগামী ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ শেষে ১৫ এপ্রিলের মধ্যে পূরণ করা ফরম ও নম্বরপত্রের মূল কপি বোর্ডে জমা দিতে হবে। 

এদিকে, যারা কারিগরি বা মাদরাসা বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন, তাদের নম্বরপত্র সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক যাচাই করা (ভেরিফাইড) হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২২ এপ্রিল বোর্ড থেকে সংগ্রহ করতে হবে। যদি কোনো তথ্যে ভুল থাকে তবে ২৩ এপ্রিলের মধ্যে তা সংশোধন করে নিতে হবে। 

এছাড়া সরকারি বা বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন না। নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটিসহ তিনটি নৈর্বাচনিক বিষয়সহ মোট ৬টি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। পাঠ্যসূচির গুচ্ছ বহির্ভূত কোনো বিষয় গ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে বলেও জানানো হয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   এইচএসসি  প্রাইভেট পরীক্ষার্থী  রেজিস্ট্রেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: